1. Home
  2. বিশ্ব
  3. ইরান থেকে দূরে সরে গেছে দুটি মার্কিন বিমানবাহী রণতরী
ইরান থেকে দূরে সরে গেছে দুটি মার্কিন বিমানবাহী রণতরী

ইরান থেকে দূরে সরে গেছে দুটি মার্কিন বিমানবাহী রণতরী

0
  • 8 hours ago,

নতুন চীনা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন  (USS Abraham Lincoln) ইরানের উপকূল থেকে সরে গিয়ে বর্তমানে ওমানের সালালহ উপকূলের কাছে অবস্থান করছে। জাহাজটি এখন উপকূলীয় পাহাড়ি এলাকার আড়ালে আছে।

আগে এটি ইরানের উপকূল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে ছিল, কিন্তু এখন সেটি ১,১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে।

এদিকে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড (USS Gerald R. Ford) ও অবস্থান পরিবর্তন করেছে। এটি এখন লোহিত সাগরে আরও দক্ষিণে সরে গিয়ে সৌদি আরবের জেদ্দাহ উপকূলের কাছাকাছি অবস্থান করছে।

এর আগে চলতি সপ্তাহে ইরান দাবি করেছিল মার্কিন এই দুই রণতরীকে আরব সাগর থেকে পিছিয়ে দিয়েছে তারা,  বিপরীতে যুক্তরাষ্ট্র এই দাবি প্রত্যাখ্যান করেছিল।

কিন্তু নতুন স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, রণতরী দুটি সত্যিই তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং এখন ইরানের ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্লার বাইরে অবস্থান করছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক