1. Home
  2. বিশ্ব
  3. তেলের দামে উত্থান: বেড়েছে ইরানের দৈনিক আয়
তেলের দামে উত্থান: বেড়েছে ইরানের দৈনিক আয়

তেলের দামে উত্থান: বেড়েছে ইরানের দৈনিক আয়

0
  • 3 hours ago,

চলমান সংঘাতের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে ওঠায় ইরান প্রতিদিন প্রায় ১৪০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করছে বলে জানিয়েছে ফাইনান্সিয়াল টাইমস।

মূলত বৈশ্বিক তেলবাজারে আরও অস্থিরতা এড়াতে যুক্তরাষ্ট্র আপাতত ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করার চেষ্টা করছে না।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর অন্তত ১৩টি বৃহৎ তেলবাহী জাহাজ ইরানের প্রধান তেল টার্মিনাল খার্গ দ্বীপ থেকে তেল লোড করেছে। এ সময় প্রায় ২৪ মিলিয়ন ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়েছে।

বর্তমানে ইরান প্রতিদিন আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে, যার বেশিরভাগই চীনে যাচ্ছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক