হিজবুল্লাহর কাছে এখনো কয়েক হাজার স্বল্পপাল্লার রকেট রয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের দাবি।দক্ষিণ লেবাননের তাইবেহ এলাকায় হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ৬টি Merkava tank লক্ষ্যবস্তু হয়; উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত।
ন্যাটো দক্ষিণ তুরস্কে অতিরিক্ত একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে।
ইসরায়েল ইরানের বৃহত্তম গ্যাসক্ষেত্র South Pars gas field-এ হামলা চালায়, এতে যুক্তরাষ্ট্র সম্মতি দেয়। ইরান সৌদি আরবের বড় তেল স্থাপনাগুলো—রিয়াদ ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ও Saudi Aramco—লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়; বড় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
কাতারের Ras Laffan refinery-এ ১২ ঘণ্টার মধ্যে দুইবার ইরানের হামলা; এটি বিশ্বের বৃহত্তম গ্যাস রপ্তানি কেন্দ্র। ইরান ইসরায়েলের ওপর ক্লাস্টার বোমা হামলা চালায়; একাধিক হতাহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধাক্কা, একদিনে ৮০০ বিলিয়ন ডলারের বেশি মূল্য কমেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ১১১ ডলারের বেশি এবং অপরিশোধিত তেল ৯৮ ডলারের উপরে উঠেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে সুরক্ষা দিতে দীর্ঘমেয়াদি অভিযানের জন্য সুরক্ষায় সেনা সমাবেশ বাড়াচ্ছে; আরব দেশগুলো সেনা দেবে এবং ইসরায়েল গোয়েন্দা সহায়তা দেবে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অন্তত ১০টি রাডার সাইটে হামলার প্রমাণ মিলেছে; ৫টি দেশের ৭টি ঘাঁটিতে ২৫টির বেশি স্থানে আঘাত হানা হয়েছে।
হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলার পর ইরানি স্পিডবোট এলাকা ত্যাগ করতে দেখা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনেয়ীকে চিঠি পাঠিয়ে সমবেদনা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় নতুন হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
পেন্টাগন ইরান যুদ্ধের জন্য ২০০ বিলিয়ন ডলারের বেশি বাজেট অনুমোদনের অনুরোধ করেছে।
সংযুক্ত আরব আমিরাতের খাওর ফাক্কান উপকূলের কাছে একটি জাহাজে হামলার খবর দিয়েছে ইউকেএমটিও।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক