1. Home
  2. জাতীয়
  3. শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ, তবে যাত্রীর চাপ কম
শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ, তবে যাত্রীর চাপ কম

শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ, তবে যাত্রীর চাপ কম

0
  • 5 hours ago,

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ।। শুক্রবার (২০ মার্চ) ভোর থেকে রেল, সড়ক ও নৌ-পথে বাড়ি ফিরছেন হাজার হাজার মানুষ। তবে গত কয়েক দিনের তুলনায় যাত্রীর চাপ আজ কিছুটা কম দেখা গেছে। 

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় যাত্রীচাপ কিছুটা কম। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন অনেকটাই ফাঁকা। অন্য প্ল্যাটফর্মগুলোতেও যাত্রী উপস্থিতি কম। কোনো ভোগান্তি নেই।

রাজধানীর গাবতলী, মহাখালীসহ বিভিন্ন বাস টার্মিনালেও যাত্রীদের ভিড় করতে দেখা গেছে। তবে গত কয়েকদিনের তুলনায় যাত্রীর চাপ অনেকটা কম। পাশাপাশি সড়কে গাড়ির চাপও কম রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই প্রেক্ষিতে, আজ ২০ মার্চ শুক্রবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল শনিবার (২১ মার্চ) থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং এদিন সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক