1. Home
  2. বিশ্ব
  3. সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জন্য প্রতিরক্ষা চুক্তি অনুমোদন
সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জন্য প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জন্য প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

0
  • 5 hours ago,

উপসাগরীয় দেশগুলোর সাথে একাধিক বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।যার মধ্যে আরব আমিরাত এবং কুয়েত হলো প্রধান ক্রেতা।

সংযুক্ত আরব আমিরাতের জন্য অনুমোদিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে: এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানের গোলাবারুদ ও আপগ্রেড যার মূল্য ৬৪৪ মিলিয়ন ডলার।

দীর্ঘপাল্লার রাডার ও থার্ড এর সঙ্গে সমন্বয় যার মূল্য ৪.৫ বিলিয়ন ডলার। উন্নত মাঝারি-পাল্লার আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র যার মূল্য ১.২২ বিলিয়ন ডলার। ড্রোন প্রতিরোধ ব্যবস্থা (ছোট ও ধীরগতির ড্রোন মোকাবিলা) যার মূল্য  ২.১ বিলিয়ন ডলার।

অন্যদিকে কুয়েতের জন্য অনুমোদন দেওয়া হয়েছে নিম্নস্তরের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, যার মূল্য প্রায় ৮ বিলিয়ন ডলার।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক