মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে ইরানে মৃত্যু ১৯৩৭ ও আহত ২৪৮০০ জন
- 9 hours ago,
ইরানে মার্কিন–ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৩৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান। তথ্যসূত্র আল–জাজিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে তিনি জানান, যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪০ জন নারী এবং ২১২ জন শিশু।
উপস্বাস্থ্যমন্ত্রী বলেন, যুদ্ধে এ পর্যন্ত ২৪ হাজার ৮০০ এরও বেশি মানুষ আহত হয়েছে। যার মধ্যে প্রায় ৪ হাজার নারী এবং ১ হাজার ৬২১টি শিশু রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক