1. Home
  2. বাণিজ্য
  3. আজ ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল আসছে
আজ ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল আসছে

আজ ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল আসছে

0
  • 17 hours ago,

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আরও ৫ হাজার টন ডিজেল আমদানি করা হচ্ছে। বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে এটি পাইপলাইনে দ্বিতীয় দফার ডিজেল আমদানি। এর আগে গত ১৩ মার্চ একইভাবে ৫ হাজার টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছায়।

পার্বতীপুর ডিপো সূত্রে জানা গেছে, বুধবার বিকেল থেকেই পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। প্রায় ৬০ ঘণ্টার নিরবচ্ছিন্ন কার্যক্রম শেষে শুক্রবার (২৭ মার্চ) এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোর সংরক্ষণাগারে পৌঁছানোর কথা রয়েছে। ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানিয়েছেন, নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল সরবরাহ কার্যক্রম ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

পার্বতীপুর ডিপোর বর্তমান মজুত পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, এর ধারণক্ষমতা ৫৭ লাখ লিটার হলেও বর্তমানে প্রায় ২২ লাখ ১৫ হাজার লিটার ডিজেল সংরক্ষিত আছে। তবে পেট্রল, অকটেন ও কেরোসিনের মজুত কিছুটা সীমিত থাকায় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বর্তমান মজুত দিয়ে আগামী সাতদিন কোনোভাবে সরবরাহ কার্যক্রম সচল রাখা সম্ভব হবে।

উল্লেখ্য যে, দেশের উত্তরাঞ্চলের আটটি কৃষিনির্ভর জেলায় সেচ কার্যক্রম সচল রাখা এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখার লক্ষ্যে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সাথে ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ ভারত থেকে মোট ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানি করতে পারবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক