কুয়েতের বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, দেশটির ‘শুয়াইখ’ বন্দরে বেশ কয়েকটি ড্রোন আঘাত হেনেছে, যার ফলে ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।এছাড়া দেশটির গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, ‘মুবারক আল-কবীর’ বন্দরেও ইরানি গোলার আঘাতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
মার্কিন বিচার বিভাগ নিশ্চিত করেছে যে, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাকার গ্রুপ ‘হান্দালা’ প্যাটেলের কিছু ব্যক্তিগত ছবি প্রকাশ করে জানিয়েছে, এগুলো তার ইমেইল থেকেই সংগৃহীত।ধারণা করা হয়, এই গ্রুপটি ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত।
ইসরায়েলি চ্যানেল ১১-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘গালেই জাহাল’-এর সাবেক কমান্ডার বলেছেন, “হিজবুল্লাহর সক্ষমতা দেখে আমরা রীতিমতো স্তম্ভিত।”
আইআরজিসি দাবি করেছে, তারা কুয়েতের ‘বুবিয়ান’ দ্বীপে অবস্থানরত মার্কিন-ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
জাতিসংঘের অনুরোধে ইরান জানিয়েছে, তারা মানবিক সাহায্যবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেবে।
আনসারুল্লাহর (হুতি) মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছেন: “যদি কোনো জোট আমেরিকা বা ইসরায়েলের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয় অথবা লোহিত সাগর ব্যবহার করে, তবে আমরা সরাসরি হস্তক্ষেপ করব।”
মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের তৃতীয়বারের মতো ‘বুশেহর’ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে।
আল মায়াদিন-এর রিপোর্ট অনুযায়ী, লেবানন সীমান্তে একটি ভয়াবহ মার খেয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে হতাহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে।
সৌদি আরবের ‘প্রিন্স সুলতান’ বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত এবং বেশ কিছু মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শুক্রবারের এই হামলায় অন্তত ১০ জন মার্কিন সৈন্য আহত হয়েছেন।
জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী; ডব্লিউটিআই ক্রুড ব্যারেল প্রতি ৯৯.৬ ডলারে এবং ব্রেন্ট ক্রুড ১১২.৬ ডলারে গিয়ে ঠেকেছে।
সৌজন্যে: সাংবাদিক সরওয়ার আলম
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক