থাইল্যান্ড ইরানের সঙ্গে আলোচনা করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি সমঝোতায় পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের ৯ জন সেনা মাঝারি থেকে গুরুতর আহত হয়েছে, বলে ইসরায়েল জানিয়েছে।
ইয়েমেনের আনসারুল্লাহ (হুথি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে, এতে বিমানবন্দরের রাডার ব্যবস্থায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
গত এক সপ্তাহে ইরানের হামলায় দুই ডজনের বেশি মার্কিন সেনা আহত হয়েছে। শুক্রবার প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ১৫ জন আহত হয়, যার মধ্যে ৫ জন গুরুতর। সপ্তাহের শুরুতে আরেক হামলায় ১৪ জন আহত হয়।
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় কয়েকটি জ্বালানিবাহী এবং একটি E-3 Sentry AWACS বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, বলে AP জানিয়েছে।
ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েল তাদের উন্নতমানের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার সীমিত ব্যবহার শুরু করেছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।
দক্ষিণ লেবাননে বিমান হামলায় দুই লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন— আল মানারের আলী সায়েব এবং আল মায়াদীন এর ফাতিমা ফাত্মনিকে হত্যা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরান এবং পশ্চিম ইরানে হামলা অব্যাহত রেখেছে। একই সময়ে ইরান – ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
আবুধাবির খলিফা ইকনোমিক জোন-এ এমিরেট গ্লোবাল এলুমিনিয়াম-এর বড় কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া কমপ্লেক্সে- ইরানপন্থী ইরাকি মিলিশিয়াদের বড় ধরনের রকেট ও ড্রোন হামলা হয়েছে।
ইউক্রেনীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের হামলার কয়েকদিন আগে রাশিয়া প্রিন্স সুলতান বিমান ঘাঁটির স্যাটেলাইট ছবি তুলেছিল, যেখানে পরে ইরানি হামলায় ২৯ জনের বেশি মার্কিন সেনা আহত হয়।
বাহরাইনের বড় অ্যালুমিনিয়াম কারখানা ALBA-তেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এতে কারখানার ক্ষতি হয়েছে এবং দুই কর্মী আহত হয়েছে। বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতেও হামলা চালাতে পারে।
উত্তর-পূর্ব সিরিয়ার আল-হাসাকা অঞ্চলে, সাবেক মার্কিন সামরিক ঘাঁটির কাছে ড্রোন হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরাকের ভেতরে ইরানপন্থী মিলিশিয়াদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
পরিস্থিতি আরও বাড়লে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলে ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল আক্রমণ চালানোর পরিকল্পনা পেন্টাগন প্রস্তুত করছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।
সৌজন্যে: সাংবাদিক সরওয়ার আলম
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক