1. Home
  2. বিশ্ব
  3. ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে একঘরে করে দিয়েছে
ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে একঘরে করে দিয়েছে

ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে একঘরে করে দিয়েছে

0
  • 2 months ago,

দ্য আটলান্টিক এক প্রতিবেদনে জানিয়েছে, এই যুদ্ধ যখন এবং যেভাবেই শেষ হোক না কেন, এটি বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বের বিপদগুলোকে উন্মোচিত ও আরও ঘনীভূত করেছে। তথ্যসূত্র: স্পুটনিক ইন্টারন্যাশনাল।

মধ্যপ্রাচ্যের এই সংঘাত যুক্তরাষ্ট্রকে একটি নাজুক অবস্থানে ফেলে দিয়েছে: দীর্ঘস্থায়ী মিত্রতার ভিত্তিগুলো দুর্বল হয়ে পড়েছে। রাশিয়া ও চীনের হাতে কৌশলগত সুবিধা তুলে দিয়েছে। বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা ত্বরান্বিত করেছে। গত এক শতাব্দীর মধ্যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থানকে সবচেয়ে নিচে ও নিঃসঙ্গ পর্যায়ে নামিয়ে এনেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একসময় ন্যাটো ও জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে যেসব দেশ মার্কিন নেতৃত্বকে সমর্থন করত, তারা এখন সরে দাঁড়াবে বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই অবস্থান নেবে। কারণ ওয়াশিংটন এখন তাদের নিরাপত্তা বা সুরক্ষা দিতে পারছে না।

দ্য আটলান্টিক এও বলেছে, এসব দেশ এখন এক চরম বৈরী যুক্তরাষ্ট্রের মুখোমুখি, যারা মিত্রদের আর মিত্র হিসেবে মূল্যায়ন করে না এবং মিত্র ও সম্ভাব্য শত্রুর মধ্যে কোনো পার্থক্যও করে না।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক