1. Home
  2. বিশ্ব
  3. হিজবুল্লাহর সক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল  ইসরায়েল?
হিজবুল্লাহর সক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল  ইসরায়েল?

হিজবুল্লাহর সক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল  ইসরায়েল?

0
  • 4 hours ago,

আজ সকালের হামলার পর ইসরায়েলে ইরানি মিসাইল বর্ষণ তুলনামূলকভাবে শান্ত থাকলেও, উত্তর ইসরায়েলে চাপ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। ধারণা করা হচ্ছে, গত ২৪ ঘণ্টায় তারা প্রায় ২০০টি রকেট ছুঁড়েছে। তথ্যসূত্র: আল জাজিরা।

ইসরায়েলি সামরিক সূত্রগুলো জানিয়েছে, তারা ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে দক্ষিণ লেবাননের ৩ কিলোমিটার ভেতরের সমস্ত ঘরবাড়ি ধ্বংস করার পরিকল্পনা করছে। ইসরায়েলি সরকার এখনও আদেশ না দিলেও সেনাবাহিনী এই দিকেই আগাচ্ছে।

উত্তর ইসরায়েলের ওপর থেকে হুমকি কমাতে সীমান্তের কাছের গ্রামগুলোতে যেন কেউ বসবাস করতে না পারে, তা নিশ্চিত করতে চায় ইসরায়েলি সেনাবাহিনী। ফলে তারা সমগ্র দক্ষিণ লেবানন দখলে রাখতে চায়। একইসঙ্গে তারা জানিয়েছে, তাদের আরও ‘বাস্তবমুখী’ হওয়া প্রয়োজন এবং হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করা এখন আর তাদের যুদ্ধ-লক্ষ্যের অংশ নয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে  ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল; বিশেষ করে মধ্য ইসরায়েল পর্যন্ত আঘাত হানতে সক্ষম তাদের অস্ত্র ও মিসাইলগুলোর ব্যাপারে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক