1. Home
  2. বিশ্ব
  3. ইরান যুদ্ধ: ৩রা এপ্রিল, ৩৫ তম দিনের সংক্ষিপ্ত আপডেট
ইরান যুদ্ধ: ৩রা এপ্রিল, ৩৫ তম দিনের সংক্ষিপ্ত আপডেট

ইরান যুদ্ধ: ৩রা এপ্রিল, ৩৫ তম দিনের সংক্ষিপ্ত আপডেট

0
  • 1 day ago,

ইরান কুয়েতের মিনা আল-আহমাদি রিফাইনারিতে হামলা চালিয়েছে; একাধিক স্থানে আগুন লাগার খবর। কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টেও হামলা, অবকাঠামো ক্ষতিগ্রস্ত।

আবুধাবির হাবশান গ্যাস স্থাপনায় হামলার পর আগুন, সাময়িকভাবে উৎপাদন বন্ধ।

ইসরায়েলি সেনাবাহিনী  জানিয়েছে, এই পর্যায়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করা তাদের লক্ষ্য নয়।

একটি ফরাসি মালবাহী জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে কোনো বাধা ছাড়াই, খোলামেলাভাবে রুট সম্প্রচার করেও নিরাপদে চলেছে।

ইরানের দক্ষিণ-পশ্চিমে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত; একজন পাইলট উদ্ধার, অন্যজন নিখোঁজ। একই সময়ের কাছাকাছি একটি A-10 Warthog বিমান ভূপাতিত হয়ে কুয়েতে বিধ্বস্ত। 

অন্তত একটি MQ-9 ড্রোনও ইরান ভূপাতিত করেছে। উদ্ধার অভিযানে থাকা দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ইরানের হামলার শিকার, তবে সব ক্রু নিরাপদ।

কুয়েতের বিমান ঘাঁটিতে ইরানি ড্রোন হামলায় একটি মার্কিন সিএইচ-৪৭ ‘চিনুক’ হেলিকপ্টারের সম্মুখভাগ বিধ্বস্ত।

ইরান পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, পরে কাতার নেতৃত্ব নিতে এগিয়ে আসে।কিন্তু পরে কাতারও আলোচনার প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায়, ফলে শান্তি আলোচনা আরও জটিল হয়। একই সাথে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ইরান প্রত্যাখ্যান করেছে।

মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান দ্রুত ক্ষতিগ্রস্ত মিসাইল বাংকার ও সাইলো মেরামত করছে, হামলার পর কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় চালু করছে।

নিখোঁজ মার্কিন পাইলটের খোঁজে ইরানের বিপ্লবী গার্ড বড় এলাকা ঘিরে অনুসন্ধান চালাচ্ছে, সাথে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও উপজাতি গোষ্ঠী।

যুক্তরাষ্ট্র একদিনে বহু যুদ্ধবিমান হারানোর রেকর্ডের কাছাকাছি, যা ১৯৭২ সালের ভিয়েতনাম যুদ্ধের পর সর্বোচ্চ।

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামের আল তাওয়িলা প্ল্যান্ট, পুরোপুরি চালু হতে প্রায় ১২ মাস লাগবে।

ইরান সরাসরি ইসরায়েলের নেগেভ ইন্ডাস্ট্রিয়াল জোনে হামলা চালিয়েছে, বড় আগুন ও ক্ষয়ক্ষতি।ইরান ক্লাস্টার মিউনিশন ব্যবহার করে মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।

সৌজন্যে: সাংবাদিক সরওয়ার আলম। 

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক