1. Home
  2. রাজনীতি
  3. প্রেসিডেন্ট জিয়ার অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রীর সমাপ্ত করবেন: পানিসম্পদ মন্ত্রী
প্রেসিডেন্ট জিয়ার অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রীর সমাপ্ত করবেন: পানিসম্পদ মন্ত্রী

প্রেসিডেন্ট জিয়ার অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রীর সমাপ্ত করবেন: পানিসম্পদ মন্ত্রী

0
  • 23 hours ago,

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ দেশে সমাপ্ত হবে।  

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে লক্ষ্মীপুরের রায়পুর ও সদর উপজেলার সীমান্তবর্তী হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার এলাকায় খাল খনন কর্মূসচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একটি বিপ্লব ছিল। এ বিপ্লবটি সমাপ্ত হয়নি। বিপ্লবটি যদি তার চিন্তা-ধারণা, দূরদর্শিতার আলোকে সমাপ্ত হতো তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত। 

তিনি বলেন, যত বাধাই থাকুক, কোনো কিছুই থাকবে না। খাল খালের গতিতে চলবে, প্রবাহ প্রবাহের গতিতে থাকবে। এটি হলো জনগণের চাওয়া, জনগণের পাওয়া। খাল খনন করতে গিয়ে দেখি খালের মাঝখানে দোকান-বাড়িঘর গড়ে উঠেছে। যদি স্বনির্ভর দেশের কাজ অব্যাহত থাকত তাহলে খালের মধ্যে দোকান-বাড়িঘর হতো না। কলকারখানার বর্জ্য বা মানুষের বাসা-বাড়ির ড্রেন খালে পড়ত না। 

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক ও লক্ষ্মীপুর পানি উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান প্রমুখ।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক