1. Home
  2. বিশ্ব
  3. ইরান যুদ্ধ: ৫ই এপ্রিল, ৩৭তম দিনের সারসংক্ষেপ
ইরান যুদ্ধ: ৫ই এপ্রিল, ৩৭তম দিনের সারসংক্ষেপ

ইরান যুদ্ধ: ৫ই এপ্রিল, ৩৭তম দিনের সারসংক্ষেপ

0
  • 2 days ago,

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে অভিযান চলাকালীন মার্কিন বিমান সেনাদের বহনকারী দুটি পরিবহন বিমান অকেজো হয়ে পড়ায় সেগুলো ধ্বংস করে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এবিসি নিউজ (ABC News) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলাকালে দুটি MC-130J কমব্যাট কিং ২ উদ্ধারকারী বিমান এবং চারটি MH-6 লিটল বার্ড হেলিকপ্টার মার্কিন বাহিনী নিজেরাই ধ্বংস করে দিয়েছে।

ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর আবুধাবির বোরোজ  পেট্রোকেমিক্যাল কারখানায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; বর্তমানে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে। ইসরায়েল ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানোর ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটল।

যুদ্ধের প্রথম ঢেউয়েই বীরশেবার কাছে নিওত হোভাভ শিল্পাঞ্চলে একটি ইরানি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ নিয়ে যুদ্ধের মধ্যে এই শিল্পাঞ্চলটি তৃতীয়বার আক্রান্ত হলো।

ইসরায়েলি চ্যানেল ১২ অনুযায়ী, সাম্প্রতিক হামলায় ইরান ১০টিরও বেশি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার কয়েকটিতে ক্লাস্টার ওয়ারহেড (Cluster Warhead) ছিল। এগুলোর মধ্যে কতটি ধ্বংস করা হয়েছে বা কতটি আঘাত হেনেছে তা এখনও স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, “মঙ্গলবার হবে ইরানের ‘বিদ্যুৎ কেন্দ্র ও সেতু দিবস’—সব একসাথেই হবে। এমন কিছু আগে কেউ দেখেনি!!! ঐ নরককুণ্ড থেকে বাঁচতে চাইলে হরমুজ প্রণালী খুলে দাও, তোমরা পাগল হারামীর দল—শুধু তাকিয়ে দেখ!  Praise be to Allah।”

প্রেসিডেন্ট ট্রাম্প পোস্ট করেছেন যে, ইরানের জন্য বেঁধে দেওয়া সময়সীমা এখন মঙ্গলবার ইস্টার্ন টাইম রাত ৮টা পর্যন্ত।

ওয়াল স্ট্রিট জার্নাল অনুযায়ী, সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।

ইসরায়েলি সেনাবাহিনী বারবার বলে আসছিল যে ইরানের কাছে থাকা ২,৫০০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র কয়েকশ অবশিষ্ট আছে। তবে বর্তমানে ইসরায়েলি সেনা সূত্রগুলো স্বীকার করেছে যে, সঠিক সংখ্যাটি আসলে অনিশ্চিত।

এডেন আল-গাদ  জানিয়েছে, “লেবানিজ (হিজবুল্লাহ) এবং ইরানি সামরিক বিশেষজ্ঞরা আল-হুদায়দাহ বন্দর দিয়ে আনসারুল্লাহ (হুথি) নিয়ন্ত্রিত ইয়েমেনে পৌঁছেছেন।”

ইসরায়েলি সংবাদমাধ্যম বিমান বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, “IRGC ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহরগুলো ধ্বংস করার সক্ষমতা আইডিএফ-এর নেই।”

ডব্লিউটিআই (WTI) ক্রুড অয়েল ফিউচার প্রতি ব্যারেল ১১৫ ডলার এবং ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল ১১১ ডলার ছাড়িয়ে গেছে।

অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ৪৫ দিনের যুদ্ধবিরতি কেন্দ্রিক একটি দুই ধাপের চুক্তির বিষয়ে আলোচনা করছে যা যুদ্ধ বন্ধের দিকে নিয়ে যেতে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম।

সৌজন্যে: সাংবাদিক সরওয়ার আলম।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক