দেশে বর্তমানে জ্বালানির মজুত কত সে বিষয়ে যা জানা গেলো
- 12 hours ago,
বৈশ্বিক সঙ্কটের মধ্যে বাংলাদেশে বর্তমানে ডিজেল, অকেটন, পেট্রল মিলিয়ে ১ লাখ ৯১ হাজার মেট্রিক টন জ্বালানি মজুত আছে এবং এপ্রিলের মধ্যে আরও ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টনজ্বালানি আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভ্যারিফাইড ফেজবুক পেজ।
তিনি বলেন, দেশে বর্তমানে ডিজেল মজুদ আছে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন এবং চলতি এপ্রিলের মধ্যে আসবে আরও ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন।অকেটন মজুদ আছে ১০ হাজার ৫০০ মে. টন এবং এপ্রিলের মধ্যে আসবে আরও ৭১ হাজার ৪৪৩ মে. টন এবং পেট্রল মজুত আছে ১৬ হাজার মেট্রিক টন এবং চলতি মাসে আসবে আরও ৩৬ হাজার মেট্রিক টন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক