আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ভিত্তি হবে তেহরানের তৈরি করা একটি ১০ দফা পরিকল্পনা, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেছেন বলে জানা গেছে।
যুদ্ধবিরতি আলোচনায় ইরান যে ১০ দফা দাবি পেশ করেছে তার মধ্যে বিশেষ বিশেষ দফাগুলো হলো :
পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের আনুষ্ঠানিক প্রতিশ্রুতি।
ইরান এবং তার মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করার পথ প্রশস্ত করা।
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুদ্ধকালীন সৈন্য প্রত্যাহার এবং এই অঞ্চলের কোনো ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা চালানোর ওপর নিষেধাজ্ঞা।
দুই সপ্তাহের জন্য ইরানের নিজস্ব নিয়ম ও ‘সেফ প্যাসেজ প্রটোকল’ মেনে হরমুজ প্রণালী দিয়ে সীমিত আকারে প্রতিদিন জাহাজ চলাচলের অনুমতি।
ইরানের ওপর আরোপিত প্রাথমিক, মাধ্যমিক এবং জাতিসংঘের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার।
যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে একটি বিশেষ বিনিয়োগ ও আর্থিক তহবিল গঠন।
ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে ইরানের অধিকারকে স্বীকৃতি দেওয়া এবং সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে আলোচনার সুযোগ।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক শান্তি চুক্তি নিয়ে আলোচনার সুযোগ এবং এ অঞ্চলের সকল রেজিস্ট্যান্স গ্রুপের প্রতি ‘অনাগ্রাসন নীতি’ গ্রহণ।
আর এই সব প্রতিশ্রুতি ও চুক্তিগুলোকে একটি আনুষ্ঠানিক জাতিসংঘ প্রস্তাবের (UN Resolution) মাধ্যমে অনুমোদনের দাবি জানিয়েছে ইরান।
তথ্যসূত্র: ফার্স নিউজ এজেন্সি ও আল জাজিরা।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক