ইরানের প্রেসিডেন্টের সাথে তুরস্কের প্রেসিডেন্টের ফোনালাপ
- 9 hours ago,
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক টেলিফোনলাপে কথা বলেছেন। ফোনালাপে দুই নেতা যুদ্ধবিরতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তথ্যসূত্র: আনাদলু এজেন্সি।
এরদোয়ান জানান, তুরস্ক তার সহযোগীদের নিয়ে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করেছে। তিনি আসন্ন আলোচনাকে স্থায়ী শান্তির জন্য ব্যবহারের আহ্বান জানান এবং শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রচেষ্টার ব্যাপারে সতর্ক করেন।
তিনি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। একইসাথে তিনি ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান এবং মধ্যপ্রাচ্যে সংলাপ ও সাধারণ বিবেচনাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক