1. Home
  2. রাজনীতি
  3. চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডা. কামরুল ইসলামের পাশে যুবদল, দ্রুত গ্রেপ্তারের আশ্বাস
চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডা. কামরুল ইসলামের পাশে যুবদল, দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডা. কামরুল ইসলামের পাশে যুবদল, দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

0
  • 2 months ago,

প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশের পর তার হাসপাতালে ছুটে গেছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা। তথ্যসূত্র: বিএনপি মিডিয়া সেল এর ফেজবুক পেজ।

তারা ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিন মঈনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে বলেও জানিয়েছেন তারা।

শনিবার গভীর রাতে তারা রাজধানীর শ্যামলীতে ডা. কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে গিয়ে এ কথা জানান।

এসময় ডা. কামরুল ইসলাম যুবদলের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানান।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক