1. Home
  2. বাণিজ্য
  3. অর্থনীতি
  4. দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৩৫ বিলিয়ন ডলার
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৩৫ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৩৫ বিলিয়ন ডলার

0
  • 23 hours ago,

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতার কারণে দেশের রিজার্ভ এ অবস্থানে পৌঁছেছে ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম–৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ০৩৮ মিলিয়ন ডলার।

এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি দিন শেষে রিজার্ভ ৩৫ দশমিক ০৪ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এরও আগে ২০২০ সালের জুনে প্রথমবারের মতো রিজার্ভ একই উচ্চতায় ওঠে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রিজার্ভ বৃদ্ধির প্রধান কারণ হলো রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহ স্থিতিশীল থাকা। চলতি এপ্রিল মাসেও প্রবাসী আয় বাড়ার ধারা অব্যাহত রয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক