1. Home
  2. বাণিজ্য
  3. এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’
এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’

0
  • 3 hours ago,

দেশের জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে রওনা দিয়েছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’।

মঙ্গলবার (২১ এপ্রিল) সৌদির স্থানীয় সময় রাত তিনটায় (বাংলাদেশের সকাল ৬টা) জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করে।

জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে আসতে হচ্ছে না বলে নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারির উপ মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজার রহমান।

তিনি বলেন, ক্রুড অয়েল লোড করে জাহাজটি স্থানীয় সময় রাত তিনটায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আশাকরি ১২ দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

সূত্র জানায়, ইতিমধ্যে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট গত ১২ ফেব্রুয়ারি রাত থেকে বন্ধ রয়েছে।

বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এরমধ্যে ৯২ শতাংশ আমদানি করে চাহিদা মেটাতে হয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি)। অবশিষ্ট ৮ শতাংশ স্থানীয় উৎস থেকে পাওয়া যায়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক