জ্বালানি সংকটের কারনে ফ্লাইট কমালো লুফথানসা এয়ারলাইন্স
- 9 hours ago,
ইউরোপের জ্বালানি সংকটের প্রভাবে জার্মানির লুফথানসা এয়ারলাইন্স তাদের ২০ হাজার স্বল্পপাল্লার ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। কেননা ইরানের সাথে যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। তথ্যসূত্র: ফারস নিউজ।
নজিরবিহীন জ্বালানি মূল্য বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে অস্থিতিশীলতার কারণে আগামী মাসগুলোতে হাজার হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে লুফথানসা।
বর্তমান ধারা অব্যাহত থাকলে ইউরোপের অন্যান্য বিমান সংস্থাও শীঘ্রই একই ধরনের সিদ্ধান্ত নিতে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা পূর্বাভাস দেন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানায়, বর্তমান সরবরাহ বিঘ্নিত হতে থাকলে ইউরোপের কাছে মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল মজুদ থাকতে পারে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক