1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. আইপিএলে ব্যাটিং এ রেকর্ড গড়ার দিনে ৯৮৬ রান ও ৫৯ ছক্কা
আইপিএলে ব্যাটিং এ রেকর্ড গড়ার দিনে ৯৮৬ রান ও ৫৯ ছক্কা

আইপিএলে ব্যাটিং এ রেকর্ড গড়ার দিনে ৯৮৬ রান ও ৫৯ ছক্কা

0
  • 5 hours ago,

আইপিএলের ২ ম্যাচে উঠেছে ৯৮৬ রান। শনিবার (২৫ এপ্রিল) দিল্লি ক্যাপিটালস–পাঞ্জাব কিংসের ম্যাচে ৫২৯, জয়পুরে রাজস্থান রয়্যালস– সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ৪৫৭। আইপিএলের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে।

এর আগে আইপিএলে এক দিনে কখনই এত রান ওঠেনি। একদিনে আইপিএলে সর্বোচ্চ রান ছিল ৮৯৯ রান, ২০২৪ সালের ২৭ এপ্রিলের দুই ম্যাচে।

শুধু সর্বোচ্চ রানের রেকর্ড নয়। গতকালের দুই ম্যাচে একদিনে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ডও হয়েছে। দুই ম্যাচে মোট ছক্কা হয়েছে ৫৯টি। আগের সর্বোচ্চ ছক্কা ছিল ৫৩টি, যা দেখা গিয়েছিল ২০২৫ সালের ৪ মে ও ২৫ মে।

জয়পুরে হায়দরাবাদ পেসার প্রফুল হিঞ্জের করা ইনিংসের প্রথম ওভারে ৪টি ছক্কা হাঁকিয়েছেন রাজস্থানের ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী। আবার রান তাড়া করতে নেমে প্রথম ওভারে ২ ছক্কা মারে হায়দরাবাদ। মানে এক ম্যাচের প্রথম ওভারে ছক্কা হয়েছে ৬টি, স্বীকৃত টি-টোয়েন্টিতেই এমন কিছু এই প্রথম।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের লোকেশ রাহুল ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। তার এই ইনিংসটি আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ, সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

এই দিনের অন্য ম্যাচে ১৫ বলে ফিফটির পর ৩৬ বলে সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। সেই সঙ্গে টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম (৪৭৩ বলে) ১০০০ রানের রেকর্ড গড়েছেন তিনি। সবচেয়ে কম বয়সে ১০০০ রানের মালিক এখন বৈভব।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক