নারী ও শিশু অধিকার রক্ষায় ডিএসইউ ও দ্য লিজেন্ড ওয়ার্ল্ড লিমিটেডের যৌথ অঙ্গীকার
নারী ও শিশুর মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে দারুস সালাম বিশ্ববিদ্যালয় (ডিএসইউ) এবং দ্য লিজেন্ড ওয়ার্ল্ড লিমিটেড। রাজধানীর নিকুঞ্জ এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এ অঙ্গীকার করা হয়।
দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বলেন, “নারী ও শিশু অধিকার রক্ষায় দ্য লিজেন্ড ওয়ার্ল্ডের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি যে, আগামী দিনগুলোতে দারুস সালাম বিশ্ববিদ্যালয় এবং দ্য লিজেন্ড ওয়ার্ল্ড লিমিটেড পরস্পরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।”
দ্য লিজেন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিম আহসান আরিফ হিরো বলেন “নারী ও শিশু অধিকার রক্ষায় আপনার অব্যাহত প্রচেষ্টার কথা শুনে দ্য লিজেন্ড ওয়ার্ল্ড লিমিটেড পরিবার অত্যন্ত মুগ্ধ ও আনন্দিত। আমরা আপনার এই মহান উদ্যোগের সাথে সার্বিকভাবে পাশে আছি।”
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন দ্য লিজেন্ড ওয়ার্ল্ড লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট শফিকুর রহমান খান তপন, কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এইচ. শামীম, টাইমেক্স গ্রুপের চেয়ারম্যান সৌরভ আল জাহিদসহ আরও অনেকে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক