1. Home
  2. জাতীয়
  3. বাংলাদেশ–ভারত সম্পর্ক স্বাভাবিক করনের অংশ হিসাবে পুরোদমে চালু হচ্ছে ভিসা কার্যক্রম
বাংলাদেশ–ভারত সম্পর্ক স্বাভাবিক করনের অংশ হিসাবে পুরোদমে চালু হচ্ছে ভিসা কার্যক্রম

বাংলাদেশ–ভারত সম্পর্ক স্বাভাবিক করনের অংশ হিসাবে পুরোদমে চালু হচ্ছে ভিসা কার্যক্রম

0
  • 3 hours ago,

বাংলাদেশ ও ভারত দীর্ঘ সময়ের অস্থিরতা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে পুরোদমে ভিসা সেবা চালুর উদ্যোগ নিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরু করবে।

গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন। তখন ঢাকার পক্ষ থেকে উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি ছিল ভিসা কার্যক্রম স্বাভাবিক করা।

বর্তমানে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার বিভাগসহ সব ভিসা কেন্দ্র কার্যকর রয়েছে। এ অবস্থায় দিল্লিও যেনো দ্রুত একই ধরনের পদক্ষেপ নেয় ঢাকা এমনটাই চাচ্ছে।

এ প্রসঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘গত বছরের ডিসেম্বরে আমাদের কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম স্থগিত রাখতে হয়েছিল, যা ফেব্রুয়ারিতে আবার চালু করা হয়েছে।’

২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও দিল্লি সেই তিক্ততা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিচ্ছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক