1. Home
  2. বিশ্ব
  3. ইরান কেবল একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তিই গ্রহণ করবে: আব্বাস আরাগচি
ইরান কেবল একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তিই গ্রহণ করবে: আব্বাস আরাগচি

ইরান কেবল একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তিই গ্রহণ করবে: আব্বাস আরাগচি

0
  • 2 hours ago,

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন,  যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু একটি ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ চুক্তিই গ্রহণ করবে ইরান। তথ্যসূত্র: রয়টার্স।

বুধবার (৬ মে) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে তিনি এই অবস্থান তুলে ধরেন। চলমান সংঘাত শুরুর পর এটিই আরাগচির প্রথম চীন সফর।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে আরাগচি ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ইরানের স্বার্থ রক্ষা করে এমন কোনো স্থায়ী ও ন্যায়সংগত সমাধান ছাড়া তেহরান অন্য কিছু মেনে নেবে না।

চীনকে ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে আরাগচি বলেন, বর্তমান পরিস্থিতিতে বেইজিংয়ের অবস্থান ও সহযোগিতার জন্য ইরান চীনের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, আল জাজিরা দাবি করেছে, হোয়াইট হাউস চীনকে অনুরোধ করেছে তারা যেন ইরানকে কনভিন্স করে হরমুজ প্রণালি খোলার ব্যবস্থা করে দেয়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক