1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি
টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি

টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি

0
  • 1 hour ago,

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ। ভারতসহ যৌথ ভেন্যুতে অনুষ্ঠিত ক্রিকেটের এই মহাযজ্ঞে টাইগারদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ ভারতে হওয়ার কথা ছিল। তবে দেশটির আইপিএলে মুস্তাফিজদের খেলতে না দেওয়াকে কেন্দ্র করে  জল গড়ায় অনেকদূর।

আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবি করলেও তা পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশ নেয় স্কটল্যান্ড।

এ নিয়ে কিক্রেট দুনিয়ায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে সবশেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির অন্য দুই সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ও ক্রিকেট সংগঠক ফয়সাল দস্তগীর।

বাংলাদেশ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি এই বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে তিন সদস্যের এই কমিটিকে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক