1. Home
  2. বিশ্ব
  3. জ্বালানি সরবরাহ নিশ্চিতে ইরানের সাথে চুক্তি করল পাকিস্তান ও ইরাক
জ্বালানি সরবরাহ নিশ্চিতে ইরানের সাথে চুক্তি করল পাকিস্তান ও ইরাক

জ্বালানি সরবরাহ নিশ্চিতে ইরানের সাথে চুক্তি করল পাকিস্তান ও ইরাক

0
  • 2 hours ago,

হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলের নিরাপদ চলাচল নিশ্চিতে ইরানের সাথে বিশেষ চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। এই পদক্ষেপের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরান নিজের নিয়ন্ত্রণ আরও মজবুত করার পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে।

বাজেট রাজস্ব রক্ষায় ইরাক দুটি বিশাল তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করেছে। অন্যদিকে, পাকিস্তানের জন্য কাতার থেকে আসা দুটি এলএনজি ট্যাংকারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়েছে।

এখন থেকে এই পথে চলতে হলে ইরানকে জাহাজের বিস্তারিত নথিপত্র দিতে হবে এবং তাদের নৌবাহিনীর সরাসরি তদারকিতেই ট্রানজিট সম্পন্ন হবে।

যুদ্ধের আগের তুলনায় বর্তমানে এই পথে জাহাজ চলাচল মাত্র ৫ শতাংশে নেমে এসেছে। আগে যেখানে মাসে গড়ে ৩ হাজার জাহাজ চলত, এখন সেখানে স্থবিরতা নেমে আসায় বিশ্ববাজারে তেলের দাম ৫০ শতাংশের বেশি এবং এলএনজির দাম ৩৫-৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আরও বেশ কিছু দেশ এখন ইরানের সাথে একই ধরণের সমঝোতার কথা ভাবছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক