যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য চুক্তির পথ আটকাতে মরিয়া ইসরায়েল
- 3 months ago,
যুদ্ধের মূল উদ্দেশ্য হাসিল না করে প্রেসিডেন্ট ট্রাম্প যাতে তাড়াহুড়ো করে ইরানের সাথে কোনো চুক্তিতে না পৌঁছান, তা নিশ্চিত করতে জোরালো অবস্থান নিয়েছে ইসরায়েল।
সিএনএনের তথ্যমতে, ইসরায়েলি কর্মকর্তাদের মূল লক্ষ্য হলো আলোচনার টেবিলে ট্রাম্প যাতে কোনোভাবেই তেহরানকে শেষ মুহূর্তের বড় কোনো ছাড় দিয়ে না বসেন।
ইউরেনিয়ামের বিষয়টা যুক্তরাষ্ট্র দেখবে বলে আশ্বস্ত করলেও ইসরায়েল চায় ব্যালিস্টিক মিসাইল এবং ইরানের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কের বিষয়টিও যেন চুক্তিতে বাধ্যতামূলকভাবে থাকে।
কোনো আংশিক চুক্তির মাধ্যমে ইরানের ওপর থেকে অর্থনৈতিক চাপ কমিয়ে দেশটিকে আর্থিকভাবে স্থিতিশীল করার যেকোনো উদ্যোগকে কঠোরভাবে প্রতিহত করতে চায় তেল আবিব।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক