1. Home
  2. বিশ্ব
  3. ইরান যুদ্ধ থেকে কৌশলগত সুবিধা পাচ্ছে চীন !
ইরান যুদ্ধ থেকে কৌশলগত সুবিধা পাচ্ছে চীন !

ইরান যুদ্ধ থেকে কৌশলগত সুবিধা পাচ্ছে চীন !

0
  • 6 hours ago,

যুক্তরাষ্ট্রের একটি গোপন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে যে, ইরান যুদ্ধের কারণে চীন কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও তথ্যগত—সব ক্ষেত্রেই কৌশলগত সুবিধা অর্জন করছে। তথ্যসূত্র: দ্যা ওয়াশিংটন পোস্ট।

যুক্তরাষ্ট্র এই সংঘাতে বিপুল সম্পদ ব্যয় করছে, আর সেই সুযোগে বেইজিং নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।

মার্কিন জয়েন্ট চিফস চেয়ারম্যান Dan Caine-এর জন্য প্রস্তুত করা এই প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদ কমে গেছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য কোনো সংঘাতের আগে চীন মার্কিন সামরিক কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা অর্জন করছে।

এদিকে ইরানি হামলার সময় চীন উপসাগরীয় দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করেছে।

এছাড়া হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায়ও বিভিন্ন দেশকে সহায়তা করেছে।

একই সাথে চীন যুদ্ধবিরোধী প্রচারণা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক স্থিতিশীলতা নষ্টকারী শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক