1. Home
  2. বিশ্ব
  3. ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক পদক্ষেপে উপসাগরীয় দেশগুলোর সমর্থন পায়নি আমিরাত
ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক পদক্ষেপে উপসাগরীয় দেশগুলোর সমর্থন পায়নি আমিরাত

ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক পদক্ষেপে উপসাগরীয় দেশগুলোর সমর্থন পায়নি আমিরাত

0
  • 3 months ago,

আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সমন্বিত সামরিক হামলা চালাতে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সমর্থন চেয়েছিল, তবে তারা এতে সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্লুমবার্গ।

আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মাদ বিন জায়েদ (MBZ) ব্যক্তিগতভাবে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান (MBS) এবং অন্য আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন।

তবে কোনো দেশই ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক হামলায় অংশ নিতে রাজি হয়নি। উপসাগরীয় নেতারা এটিকে নিজেদের যুদ্ধ নয় বলে মনে করেছিলেন।

এর ফলে আমিরাত শেষ পর্যন্ত অনেকটাই এককভাবে পদক্ষেপ নেয় এবং পরবর্তীতে সীমিত পরিসরে ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনা করে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক