1. Home
  2. স্বাস্থ্য
  3. হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৮৮ জন
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৮৮ জন

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৮৮ জন

0
  • 7 hours ago,

হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে চার শিশু।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার (২০ মে) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (২১ মে) সকাল আটটা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যুর ঘটনা ঘটে।     

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ২০৮। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ শিশু। 

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। মোট মৃত্যু ৪৮৮ জন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক