1. Home
  2. জলবায়ু

জলবায়ু

শীত আরও বাড়তে পারে

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে তা আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, সন্ধ্যার পর থেকে কুয়াশার দাপট এবং ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়াচ্ছে। গত দুই দিন দেশের অধিকাংশ জায়গায় ভোরে ও রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। এরমধ্যে কয়েকটি জেলায় বিস্তারিত...

আজকের আবহাওয়া বার্তা

দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি না থাকায় শীত বেশি

সূর্যের দেখা মেলায় শুক্রবার রাজধানীতে শীতের অনুভূতি কিছুটা কম হলেও দেশের উত্তরাঞ্চল কাঁপছে শীতের দাপটে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের জেলাগুলোতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে আবহাওয়া অফিস বলছে, শীত থাকছে আরও কয়েক দিন। শৈত্যপ্রবাহের এলাকা আরও বাড়তে বিস্তারিত...

আজকের আবহাওয়া বার্তা

বায়ুদূষণে আজ আবার শীর্ষে ঢাকা

টানা তিন দিন বায়ুদূষণে শীর্ষে থাকার পর বিশ্বের শহরগুলোর মধ্যে গতকাল বুধবার সকালে চতুর্থ স্থানে ছিল ঢাকা। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আবার শীর্ষ স্থানে উঠে এল ঢাকা। আজ সকাল আটটার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ২৮০। এ স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলে ধরা হয়। আজ বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় বিস্তারিত...

আজকের আবহাওয়া বার্তা

আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

আজ শুক্রবার সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে ছিল। সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২১০ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। ভারতের বিস্তারিত...

আজকের আবহাওয়া বার্তা

ঘনকুয়াশার কারণে সৈয়দপুরে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে

নীলফামারীতে জেঁকে বসেছে শীত। গত তিনদিন দুপুর পেরিয়ে বিকেলের দিকে কুয়াশার চাদর ভেদ করে রোদের দেখা মিললেও তাপমাত্রা বাড়েনি। সৈয়দপুরে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.০ ডিগ্রি সেলসিয়াস যা আজ দেশের মধ্যে সর্বনিম্ন। সোমবার তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, বিস্তারিত...

আজকের আবহাওয়া বার্তা

১০৯ শহরের মধ্যে বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান চতুর্থ

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০৯ শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) আজ উল্লিখিত সময় ঢাকার স্কোর ১৭৯। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আজ দুপুর সাড়ে ১২টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে ছিল ভারতের নয়াদিল্লি। শহরটির স্কোর ২২৬। দ্বিতীয় অবস্থানে ছিল ঘানার আক্রা। বিস্তারিত...

বায়ুদূষণের শীর্ষে লাহোর, দ্বিতীয় ঢাকা ও তৃতীয় কোলকাতা

লালমনিরহাটে কনকনে শীতে বিপর্যস্ত সাধারণ মানুষ

সম্প্রতি ঘন কুয়াশায় আর হীম ঠান্ডায় লালমনিহাটের জনজীবন বিপর্যস্ত। এই ঠান্ডায় বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় দুর্ভোগে পড়েছে তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের মানুষেরা। ভোর থেকেই ঘনকুয়াশায় ঢাকা পড়ছে পুরো এলাকা। মহাসড়ক গুলোতে দিনেরবেলা হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। দুপুর ১২টায়ও সূর্যের দেখা মেলেনি। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে বিস্তারিত...

আজকের আবহাওয়া বার্তা

বায়ু দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে বাংলাদেশ

‘যাহারা তোমার বিষাইছে বায়ু’ এই কথা রবীন্দ্রনাথ রূপকার্থে লিখেছিলেন, বায়ু দূষণের কথা ভেবে লেখেননি। কারন, বায়ু দূষণ কিংবা শব্দদূষণ বলতে এখন যা বোঝায়, রবীন্দ্রনাথের কালে অন্তত এই অঞ্চলে তা ছিল না। এখন ভারী কলকারখানা, ইটের ভাটা, রাসায়নিক প্লান্ট, হাইড্রোলিক হর্ন, মাইকের উচ্চ শব্দ, যানবাহনের কালো ধোঁয়া,  অপরিকল্পিত শহরসহ ইত্যাদির উৎপাতে কুবাতাস এতটাই বেড়েছে যে বিশেষত বিস্তারিত...

বায়ুদূষণের শীর্ষে লাহোর, দ্বিতীয় ঢাকা ও তৃতীয় কোলকাতা

মরক্কোতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত সহস্রাধিক, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

মরক্কোতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির উত্তরে রাবাত থেকে দক্ষিণের সিদি ইফনি পর্যন্ত কেঁপে ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৩৭ জনের নিহত হওয়ার কথা জানা গেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্র ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল এটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে। এটি মরক্কোর চতুর্থ বৃহত্তম নগরী মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিস্তারিত...

আজকের আবহাওয়া বার্তা

রাতের মধ্যেই ১৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে হতে পারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ পূর্বাভাস দেওয়া হয়। এতে বলা হয়- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, বিস্তারিত...

আজকের আবহাওয়া বার্তা