কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত ও প্রাণহানির ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন স্থানে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ মোট ৮ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছিল। কোটা বিস্তারিত...
রাজধানীর মিরপুরে ১০ নম্বর গোলচত্বর এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার পরে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। আবার পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর ১০ নম্বরের দিকে নিয়ে যায়। এর আগে ১০ নম্বর গোলচত্বরের পশ্চিম পাশে পুলিশকে লক্ষ্য করে বিস্তারিত...
রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শনির আখড়া এলাকার দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসার চেষ্টা করেন। এ সময় তাঁদের ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিস্তারিত...
রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বন্ধ রয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে। মোবাইল ইন্টারনেটের টু-জি সেবা চালু আছে। সংশ্লিষ্ট অপারেটর সূত্রে আজ বৃহস্পতিবার সকালে এ কথা জানা গেছে। মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটে। বিস্তারিত...
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকদের বরাত দিয়ে এতথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, নিহতের আনুমানিক বয়স ২৫ বিস্তারিত...
কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বেইলি রোডে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরের দিকে বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে সড়ক অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিস্তারিত...
দেশব্যাপী চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সংহতি জানিয়ে ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে রাজধানী ঢাকার সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন রাজধানী ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। রাজধানী ঢাকার বিস্তারিত...
কোচিং বাণিজ্যে নিজেদের চার কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার তথ্য পেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের দেওয়া কারণ দর্শানোর নোটিশে সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান নোটিশ দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। নোটিশ পাওয়া চারজন হলেন পিএসসির প্রধান কার্যালয়ের প্রশাসনিক বিস্তারিত...
রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। রোববার (১৪ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যান এবং ৩টায় বের হয়ে আসেন। ১২ জনের একটি প্রতিনিধিদল পুলিশের নিরাপত্তায় বঙ্গভবনে যান। প্রতিনিধিদলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেল, সারজিস আলম, নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসউদ, আসিফ মাহমুদ, রাশিদুল ইসলাম রিফাত, আব্দুল কাদের, মো. মাহিন সরকার, বিস্তারিত...
কোটাবিরোধী আন্দোলন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই, তবে সহিংসতা করলে ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া কোটা সংস্কার প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রোববার বিকালে গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব বিস্তারিত...