1. Home
  2. বিশ্ব

বিশ্ব

আমেরিকা দ্রুত সামরিক মোতায়েন বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যে

ইরান-ইসরায়েল সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে স্থানান্তর করছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৪০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে ইউরোপে পাঠানো হয়েছে অন্তত ৩০টি সামরিক ট্যাঙ্কার বিমান, যেগুলো যুদ্ধবিমান ও বোমারু বিমানে আকাশপথে জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয়। এছাড়া, দক্ষিণ চীন বিস্তারিত...

পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে গোপনে কাজ করছে রাশিয়া ও চীন

ইসরাইলি হামলায় গাজায় একদিনে ৭২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বুধবার (১৯ জুন) থেকে ইসরাইলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ২৯ জন ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষার সময় নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদিনই ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের হত্যার ঘটনা ঘটছে। সর্বশেষ ঘটনাটি বুধবার ভোরে মধ্য গাজার বিস্তারিত...

পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে গোপনে কাজ করছে রাশিয়া ও চীন

ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলছে, তারা গত রাতে ইসরায়েলের দিকে ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-১ নিক্ষেপ করেছে। বিবিসি এ খবর দিয়েছে। ২০২৪ সালের ১ অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল, তখনো তারা বেশ কয়েকটি ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। ২০২৩ সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। বিস্তারিত...

পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে গোপনে কাজ করছে রাশিয়া ও চীন

আয়াতুল্লাহ খামেনি বললেন: মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি লিখেছেন— ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’ ইংরেজিতে আরেক পোস্টে আয়াতুল্লাহ খামেনি লিখেছেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনও দয়া দেখাব না।’ বুধবার বিস্তারিত...

পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে গোপনে কাজ করছে রাশিয়া ও চীন

২১ মুসলিম দেশের বিবৃতি: ইরানে ইসরাইলি হামলার নিন্দা

ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে মিশরসহ ২১টি মুসলিম দেশ। পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো। খবর আলজাজিরার। সোমবার (১৬ জুন) এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, শাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, বিস্তারিত...

পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে গোপনে কাজ করছে রাশিয়া ও চীন

অতিসত্বর তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়েছে। যেকোনো সময় এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৭ জুন) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সবার অতিসত্বর বিস্তারিত...

পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে গোপনে কাজ করছে রাশিয়া ও চীন

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনে চেষ্টা হবে ‘কৌশলগত ভুল’: ম্যাক্রন

ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছে ইসরাইল তথা পশ্চিমা বিশ্ব। এ বিষয়টি সোমবার খোলাখুলি প্রকাশ করেছে ইসরাইল। বিষয়টি নিয়ে পশ্চিমা নেতাদের মধ্যে আলোচনা চলছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইসরাইল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি সাংবাদিকদের বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে, তবে তা খুবই ভালো একটি বিষয়। তিনি ইসরাইল ও বিস্তারিত...

পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে গোপনে কাজ করছে রাশিয়া ও চীন

সৌদি যুবরাজকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের হামলা-পাল্টা হামলাসহ সার্বিক পরিস্থিতি সৌদি যুবরাজকে জানান। খবর আল-জাজিরার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করে বলেন, ‘আমি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিস্তারিত...

পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে গোপনে কাজ করছে রাশিয়া ও চীন

ইসরায়েলজুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭, নিখোঁজ ৩৫

প্রতিশোধ নিতে ইসরায়েলজুড়ে নতুন করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হাইফা, তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে। চিকিৎসক ও স্থানীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের তেল আবিব মেট্রোপলিটন এলাকার বাত ইয়াম শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত...

পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে গোপনে কাজ করছে রাশিয়া ও চীন

নিরাপত্তা পরিষদে তোলা যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় মৃত্যু ও দুর্ভিক্ষের মিছিল

সম্প্রতি অবরুদ্ধ ও দুর্ভিক্ষ কবলিত গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়।তবে যুক্তরাষ্ট্র সে প্রস্তাবে ভেটো দিয়েছে। এর ফলে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানো আবারও হুমকির মুখে পড়ল। অন্যদিকে এ সময়ের মধ্যে দখলদার ইসরাইলের টানা হামলায় (গত ২৪ ঘণ্টায়) গাজা উপত্যকায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত বিস্তারিত...

পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে দুর্বল করতে গোপনে কাজ করছে রাশিয়া ও চীন