রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির সভাপতি মণ্ডলীর সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের ঢুকতে দিচ্ছে না পুলিশ। কার্যালয়ের প্রধান ফটক আটকে তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এতে কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন দলের নেতা-কর্মীরা। বর্তমানে কার্যালয়টির সামনে অবস্থান নিয়েছে বনানী থানার ব্যাপক পরিমাণ পুলিশ। তারা বলছে, বিশৃঙ্খলা ঘটার মতো তথ্য থাকার কারণে তারা নেতাদের ভেতরে বিস্তারিত...
দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনাদের ঠান্ডা মাথায় চলতে হবে। কোথাও সহিংসতা-সংঘাতে জড়ানো যাবে না। ২০২৪ সালে নতুন বাংলাদেশের যাত্রা শুরু। শেখ হাসিনার নেতৃত্বে অনেক দূর এগিয়ে নিতে চাই। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত যৌথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিস্তারিত...
দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট গঠন করে বিরোধী দলের নেতা হওয়ার প্রস্তাব পেয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত ব্যবসায়ী এ কে আজাদ। মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি। স্বতন্ত্র জোট থেকে বিরোধী দল করা নিয়ে প্রশ্নের জবাবে এ কে আজাদ বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) বিস্তারিত...
আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা আগামীকাল মঙ্গলবার। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামীকাল বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং বিস্তারিত...
দ্বাদশ সংসদ নির্বাচনে কিংস পার্টি হিসেবে পরিচিত দলগুলোর মধ্যে প্রায় সব দলের প্রার্থীরই ভরাডুবি ঘটেছে। তাদের মধ্যে তৃণমূল বিএনপির কার্যকরী সভাপতি প্রয়াত নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা জামানত খুঁইয়েছেন। এই আসনে নির্বাচনে জিতেছেন আওয়ামী লীগের মহিউদ্দিন আহম্মেদ। তিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি। তিনি পেয়েছেন ৯৫৮৬০ ভোট। তৃণমূল বিএনপির কার্যকরী সভাপতি অন্তরা সেলিম হুদা সোনালী বিস্তারিত...
আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসন থেকে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হন নসরুল হামিদ। বিশাল জয়ের পর সচিবালয়ে নিজ দপ্তরে এলে অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নসরুল বিস্তারিত...
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, জনপ্রতিনিধি নির্বাচন করেছেন, এই বিজয় জনগণের বিজয়। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচন একটা যুগান্তকারী ঘটনা। নির্বাচন বিস্তারিত...
নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে মঙ্গলবার ও বুধবার দুদিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ৭১ দিন পর গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ড. মঈন বিস্তারিত...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ চিকিৎসক সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন। এর মধ্যে ১১ জনের প্রতীক ছিল নৌকা, একজন আওয়ামী লীগের স্বতন্ত্র হিসেবে জয়লাভ করেছেন। আজ সোমবার সকাল পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে এমন তথ্য জানা গেছে। চাঁদপুর-৩ আসনে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি ১ লাখ ৯ হাজার ৪৬ ভোট পেয়ে বিস্তারিত...
‘নির্বাচনের পর এই সরকার থাকবে কি না, কত দিন থাকবে, দেশের অবস্থা কী হবে, আমরা জানি না’—এমন শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলার চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় জি এম কাদের এসব কথা বলেন। জি এম কাদের বলেছেন, ‘আমরা এই সরকারকে বিশ্বাস করে বিস্তারিত...