অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনার জন্য ষড়যন্ত্র হচ্ছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আজ শনিবার সকালে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন বাতিলের বিস্তারিত...
বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বেহায়াদেরও একটা সমাজ থাকে। সেখানেও তারকা থাকে। গত ২০ বছর ধরে ভালো ছেলেমেয়েদের রাজনীতিতে আসা বন্ধ হয়ে গেছে। যার কারণে দেশের রাজনীতিতে যোগ্য লোকের ব্যাপক শূন্যতা তৈরি হয়েছে। এই সুযোগে রাজনীতি করার সুযোগ পেয়েছেন ইয়াবা বদি ও মমতাজরা। এই লেভেলের লোকেরা বর্তমানে রাজনীতিতে ঢুকে পড়েছে। সাবেক বিস্তারিত...
ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদ সাইকেলে চড়ে প্রচার চালাচ্ছেন। চাইছেন নৌকায় ভোট। তার সঙ্গে ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট সংগঠনের শতাধিক সাইক্লিস্টও অংশ নেন। শুক্রবার সকাল ৯টায় জিগাতলা বাসস্ট্যান্ডের জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে এই র্যালি শুরু হয়। নির্বাচনি প্রচারের পাশাপাশি নাগরিক সুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এমন ব্যতিক্রমধর্মী আয়োজন বিস্তারিত...
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নির্বাচনি প্রচারের অংশ হিসেবে পাঁচ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় বিমানে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, বিকেল তিনটায় বরিশাল নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। বিকেলে বরিশাল থেকে গোপালগঞ্জ যাবেন তিনি। শনিবার সন্ধ্যায় তিনি বিস্তারিত...
মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত প্রথম অস্থায়ী সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, জিল্লুর রহমানসহ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সবাই কিশোরগঞ্জের মানুষ উল্লেখ করে এই জেলাকে গুরুত্বপূর্ণ বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘কিশোরগঞ্জ কিশোর হলেও রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলো সব সময় কিশোরগঞ্জই পায়—এটা হলো বাস্তবতা। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রার্থীদের পরিচয় বিস্তারিত...
বিএনপিসহ যারা আসেননি, তারা আসলে নির্বাচনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিরোধী দল নির্বাচনের বাইরে থাকুক এটা আমরা কখনোই চাইনি। অনেকেই এসেছেন কিন্তু বিএনপিসহ যারা আসেননি, তারা আসলে নির্বাচনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো।’ আজ মঙ্গলবার ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে ওবায়দুল কাদের বিস্তারিত...
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা এবং ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার শুনানি শেষে কমিশন এই রায় ঘোষণা করে। কমিশনের এই রায় সাংবাদিকদের কাছে তুলে ধরেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। নৌকার এই দুই প্রার্থীকে জরিমানার টাকা বিস্তারিত...
‘একতরফা ডামি নির্বাচন’ বর্জনের আহ্বান জানিয়ে নোয়াখালী জেলা শহর মাইজদীতে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছেন সদ্য কারামুক্ত বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান। বুধবার দুপুরে লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এবং প্রহসনের ডামি নির্বাচন বর্জনে মানুষের ভোটাধিকার রক্ষায় যে আন্দোলন বিস্তারিত...
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা ১৫ বছর ধরে ক্ষমতায় আছে। এবার আবারও তাঁর নেতৃত্বাধীন সরকারের অধীন অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের আগে দলের ইশতেহার ঘোষণা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সরকারের ১৫ বছরের ভুলত্রুটির কথাও বলেন। শেখ হাসিনা বলেন, ‘বিগত ১৫ বছরের সরকার পরিচালনার পথপরিক্রমায় যা কিছু ভুলত্রুটি, বিস্তারিত...
‘ডামি’ নির্বাচন বর্জন, সরকারের পদত্যাগ ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে দ্বিতীয় দফায় সারা দেশে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দফার তিন দিনের কর্মসূচি শেষে আবারও একই ধরনের কর্মসূচি দেওয়া হতে পারে। এরপর আগামী রোববার থেকে হরতাল বা অবরোধ কর্মসূচি দেওয়া হবে। এমন কর্মসূচি ৭ জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত চলবে। বিস্তারিত...