1. Home
  2. বিশ্ব
  3. ইরাকে ইসরায়েলের গোপন সামরিক ঘাটি!
ইরাকে ইসরায়েলের গোপন সামরিক ঘাটি!

ইরাকে ইসরায়েলের গোপন সামরিক ঘাটি!

0
  • 5 hours ago,

ইরানে হামলায় অগ্রবর্তী ঘাঁটি হিসেবে ব্যবহারের জন্য যুদ্ধ শুরুর আগেই ইরাকের নাজাফ মরুভূমিতে একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোচরেই তৈরি করা এই ঘাঁটিতে মূলত ইসরায়েলি স্পেশাল ফোর্সের কার্যক্রম চলত এবং ভূপাতিত পাইলটদের উদ্ধারের মতো জরুরি কাজে এটি ব্যবহৃত হতো। তথ্যসূত্র : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

তবে যুদ্ধের ডামাডোলের মাঝেই এক মেষপালকের সন্দেহ থেকে ঘাঁটিটির অবস্থান জেনে যায় ইরাকি বাহিনী। বিষয়টি তদন্তে যাওয়া ইরাকি সামরিক গাড়িবহরে বিমান হামলা চালিয়ে নিজেদের গোপনীয়তা রক্ষার আপ্রাণ চেষ্টা করে ইসরায়েল। ওই হামলায় এক ইরাকি সেনা নিহত এবং রেজিমেন্ট কমান্ডার হায়দার আল-খাজাইসহ বেশ কয়েকজন আহত হন।

ইসরায়েলের এই প্রাণঘাতী চেষ্টার পরও ইরাকি কাউন্টার টেরোরিজম ইউনিট ঠিকই সেখানে বিদেশি ঘাঁটির অস্তিত্ব শনাক্ত করে, এবং ইসরায়েল ঘাঁটি ছেড়ে চলে যায়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক