1. Home
  2. বিশ্ব
  3. ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিতে হতাশ ইসরায়েল
ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিতে হতাশ ইসরায়েল

ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিতে হতাশ ইসরায়েল

0
  • 2 months ago,

“ট্রাম্প আমাদের ফাঁসিয়ে দিয়েছেন!”—যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আসন্ন চুক্তি নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। তাদের ধারণা, এই চুক্তি মোটেও দীর্ঘস্থায়ী হবে না।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ জানায়, দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করছেন, এই চুক্তি সরাসরি ইসরায়েলের স্বার্থ ক্ষুণ্ন করছে। কারণ এতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল হুমকিগুলো দূর করার কোনো কার্যকর ব্যবস্থা নেই।

হতাশা প্রকাশ করে এক কর্মকর্তা বলেন, “কেউ আমাদের কথা শুনছে না। এটি একটি বাজে চুক্তি এবং এতে কেউই খুশি নয়।” ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে ইরানের চাপের কাছে যুক্তরাষ্ট্রের ‘নতিস্বীকার’ হিসেবেই দেখা হচ্ছে।

চুক্তিটির স্থায়িত্ব নিয়েও ঘোর সন্দিহান ইসরায়েল। তাদের মতে, ইরান যদি সত্যিই তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস বা অপসারণ করে, কেবল তখনই একে সফল বলা যাবে। তা না হলে এই চুক্তি ঘিরে ইসরায়েলের শঙ্কা আরও ঘনীভূত হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক