1. Home
  2. প্রযুক্তি
  3. ইরান যুদ্ধের ধাক্কায় বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ২৫ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধের ধাক্কায় বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ২৫ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধের ধাক্কায় বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ২৫ বিলিয়ন ডলার

0
  • 16 hours ago,

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত অন্তত ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ক্ষতির পরিমাণ এখনও বাড়ছে।

অন্তত ২৭৯টি বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান পরিস্থিতি সামাল দিতে পণ্যের দাম বাড়িয়েছে, উৎপাদন কমিয়েছে, লভ্যাংশ বিতরণ স্থগিত করেছে, শেয়ার কেনার কর্মসূচি বন্ধ করেছে, কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে অথবা জ্বালানি সারচার্জ আরোপ করেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান পরিবহন খাত। জেট ফুয়েলের দাম দ্বিগুণ বেড়ে যাওয়ায় এ খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এছাড়া টয়োটা একাই আনুমানিক ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে।

পেট্রোকেমিক্যাল, অটোমোবাইল ও ভোক্তা পণ্য খাত সবচেয়ে বেশি চাপে রয়েছে। এই মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে তা বৈশ্বিক মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে এবং বিশ্বজুড়ে ভোক্তাদের নাজুক আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক