ইরান যুদ্ধের যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার, তাইওয়ানের নিরাপত্তা ঝুঁকি
- 2 months ago,
যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের সময় বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার ফলে ভবিষ্যৎ বড় সংঘাত— বিশেষ করে তাইওয়ান প্রতিরক্ষায় সক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তথ্যসূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।
যুক্তরাষ্ট্র ১,০০০-এর বেশি টোমাহক মিসাইল ব্যবহার করেছে এবং হাজার হাজার এয়ার-ডিফেন্স ইন্টারসেপ্টর (যেমন Patriot, THAAD) খরচ হয়েছে।
এই উচ্চ মাত্রার ব্যবহারের ফলে সামরিক মজুদ কমে গেছে, যা স্বল্পমেয়াদে বড় সংঘাত মোকাবিলায় সীমাবদ্ধতা তৈরি করতে পারে।
কিছু মার্কিন কর্মকর্তার মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাইওয়ান রক্ষার পূর্ণ পরিকল্পনা বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
এই ক্ষেপণাস্ত্র মজুদ পুনরায় পূরণ করতে কয়েক বছর (প্রায় ৪–৬ বছর) সময় লাগতে পারে, কারণ উৎপাদন সীমিত।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক