1. Home
  2. শিক্ষা
  3. এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী
এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

0
  • 1 hour ago,

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দশ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য নিয়ে সিলেবাস সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ওয়ান গ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা আজকে তোমাদের পরীক্ষার বিষয়ে বসবো। আমরা আলোচনা করব কীভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলোর সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি।

শিক্ষামন্ত্রী বলেন, তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন দশ বছর স্কুলিং, বারো বছর স্কুলিং, কোনো সেশনজট না হয়। তোমরা যেন পিছিয়ে না পরো। সেই জন্য আজকে আমরা বসবো, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তোমাদের স্বার্থে যেটা করা দরকার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। দেখেছ তোমরা? এখন পরীক্ষা সুন্দর হচ্ছে। কী কারণে? সকলেই চায় সুন্দর পরীক্ষা। সকলেই চাও না?

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক