জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মুক্তি না দিলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তিচুক্তিতে সই করবে না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
ইরানের শর্ত অনুযায়ী, সমঝোতা স্মারক ঘোষণার সঙ্গে সঙ্গেই ১২ বিলিয়ন ডলার ছাড় করতে হবে। বাকি ১২ বিলিয়ন ডলার পরবর্তী ৬০ দিনের মধ্যে মুক্তি দিতে হবে।
সম্প্রতি দোহায় কাতারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই দাবি তুলে ধরেন। তারা স্পষ্টভাবে বলেন, জব্দ থাকা অর্থে প্রবেশাধিকার ছাড়া “কোনো আলোচনা সম্ভব নয়”।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আটকে থাকা এসব অর্থ মূলত ইরানের তেল ও গ্যাস বিক্রির রাজস্ব। দক্ষিণ কোরিয়া, কাতার, ইরাক, জাপান, জার্মানি, তুরস্ক, বাহরাইন এবং লুক্সেমবার্গসহ বিভিন্ন দেশে এই অর্থ সংরক্ষিত রয়েছে।
ইরানের এই প্রস্তাবের পর মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালী সংকটের পর এই অর্থ ছেড়ে দিলে তা আসলে ইরানকেই পুরস্কৃত করার সমতুল্য হবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক