1. Home
  2. বিশ্ব
  3. ট্রাম্পকে ভোট দেয়া ৭৫ শতাংশ মানুষ অনুশোচনায় ভুগছে
ট্রাম্পকে ভোট দেয়া ৭৫ শতাংশ মানুষ অনুশোচনায় ভুগছে

ট্রাম্পকে ভোট দেয়া ৭৫ শতাংশ মানুষ অনুশোচনায় ভুগছে

0
  • 3 hours ago,

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কর্মকাণ্ডে তার অনেক ভোটার এখন হতাশ এবং ভোট দেওয়া নিয়ে অনুশোচনা করে তার পারফরম্যান্সকে ব্যর্থ বলছেন। নিউ ইয়র্ক টাইমসের একটি ফোকাস গ্রুপের আলোচনায় এমন তথ্য উঠে এসেছে।

কঠোর অভিবাসন নীতি, ইরানের সাথে যুদ্ধ এবং জীবনযাত্রার উচ্চমূল্যকে অংশগ্রহণকারীরা প্রধান হতাশার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

১২ জন ট্রাম্প ভোটারের মধ্যে ৯ জনই তাকে ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন। শতকরা হিসাবে এটি দাঁড়ায় ৭৫ শতাংশে। রিপাবলিকানদের সমর্থন থাকলেও স্বতন্ত্র ভোটারদের মাঝে তার জনপ্রিয়তা কমেছে।

​কিছু ভোটার শুরুতে তাকে ‘মন্দের ভালো’ মনে করলেও এখন লজ্জিত বা প্রতারিত বোধ করছেন। কেউ কেউ ট্রাম্পের নেতৃত্বকে ‘স্বৈরশাসকের’ সাথে তুলনা করেছেন।

অন্য এক জরিপে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান মেয়াদে তার কাজের প্রতি জনঅসন্তোষ বা ‘ডিসঅ্যাপ্রুভাল রেটিং’ ৬৪ শতাংশে পৌঁছে নতুন রেকর্ড তৈরি করেছে। 

অন্যদিকে, হার্ভার্ড এর এই সমীক্ষা অনুসারে আমেরিকানরা ট্রাম্পের তুলনায় বাইডেনের আমলের অর্থনীতিকে বেশি পছন্দ করছে। জরিপে সকল ভোটারের মধ্যে ৫২ শতাংশ বাইডেনের পক্ষে এবং ৪৮ শতাংশ ট্রাম্পের পক্ষে মত দিয়েছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস ও তথ্যসূত্র: রয়টার্স।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক