1. Home
  2. বিশ্ব
  3. দেড় বছরে সিরিয়ায় ১,০৫৫টির বেশি ইজরায়েলি হামলা, ২০ কিলোমিটারেরও বেশি দখল
দেড় বছরে সিরিয়ায় ১,০৫৫টির বেশি ইজরায়েলি হামলা, ২০ কিলোমিটারেরও বেশি দখল

দেড় বছরে সিরিয়ায় ১,০৫৫টির বেশি ইজরায়েলি হামলা, ২০ কিলোমিটারেরও বেশি দখল

0
  • 3 hours ago,

২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সিরিয়ায় ইসরায়েলি সামরিক কার্যক্রম ব্যাপক ভাবে বৃদ্ধি করেছে বলে দাবি করে একটি রিপোর্ট প্রকাশ করেছে লেভান্ট ২৪।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে সিরিয়ায় আনুমানিক ১,০৫৫টি ইসরায়েলি বিমান ও সামরিক হামলা চালানো হয়েছে।

একই সময়ে সীমান্ত এলাকায় বা সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর মোট ১,১৩০টি অনুপ্রবেশের ঘটনা রেকর্ড করা হয়েছে। এ সময়ের মধ্যে ১৯৮ জনকে আটক করা হয়েছে।

ডিসেম্বর ২০২৪ থেকে ইসরায়েলি বাহিনী সিরিয়ার ভূখণ্ডের ভেতরে ২০ কিলোমিটারেরও বেশি দখল করেছে। বিভিন্ন অভিযান ও বিমান হামলায় ৩৬ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

মানচিত্রটি মূলত দক্ষিণ-পশ্চিম সিরিয়া এবং গোলান মালভূমি অঞ্চলকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। মানচিত্রে গাঢ় বাদামী রঙ দিয়ে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি দেখানো হয়েছে।

বেগুনি রঙ দিয়ে ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে যেসব সিরীয় এলাকায় ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, সেসব অঞ্চল চিহ্নিত করা হয়েছে।

সবুজ রঙ দিয়ে সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন অঞ্চল দেখানো হয়েছে। হলুদ রেখা আন্তর্জাতিক সীমানা নির্দেশ করছে।

ড্যাশ চিহ্নিত রেখা ১৯৭৪ সালের গোলান বাফার অঞ্চলকে নির্দেশ করছে। মানচিত্রে লাল রঙের দুর্গ আকৃতির প্রতীকগুলোর মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটি বা অবস্থান দেখানো হয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক