1. Home
  2. জাতীয়
  3. পদ্মা ব্যারেজ নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিবে সরকার: পানিসম্পদমন্ত্রী
পদ্মা ব্যারেজ নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিবে সরকার: পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারেজ নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিবে সরকার: পানিসম্পদমন্ত্রী

0
  • 59 minutes ago,

পদ্মা ব্যারেজ নিয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। পদ্মা ব্যারেজ নিয়ে আমরা খুব শিগগিরই সিদ্ধান্ত নেব। আগামী একনেক সভায় বিষয়টি উপস্থাপন হবে।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। আর ১৮০ দিনে কী কী কাজ সম্পন্ন হবে, সেই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে।

মন্ত্রী জানান, পূর্ব ঘোষিত ১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অনেকগুলো কর্মসূচির মধ্য খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী ২৫ মে প্রধানমন্ত্রী ফেনীতেও যাবেন বলে জানান তিনি।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক