ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
- 9 hours ago,
আজ রাতে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিয়েভকে লক্ষ্য করে ভূমি ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে মোট চার ধাপে এই হামলা চালানো হয়।
এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল কিয়েভে অবস্থিত এস-৩০০ সারফেস-টু-এয়ার মিসাইল তৈরির একটি কারখানা।
হামলার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।
নাসা ফার্মস-এর স্যাটেলাইট তথ্য অনুযায়ী, কারখানাটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক