1. Home
  2. বাণিজ্য
  3. ব্যাংকরদের বোনাস দিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
ব্যাংকরদের বোনাস দিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ব্যাংকরদের বোনাস দিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

0
  • 7 hours ago,

নিট মুনাফা না হলেও পরিচালন (অপারেটিং) মুনাফা থাকলে এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের কর্মীদের প্রণোদনা বোনাস দিতে পারবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে পূর্বের বিধিনিষেধ শিথিল করে নতুন একটি সার্কুলার জারি করেছে ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা সার্কুলারটি দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, মূলধনে ঘাটতি থাকলেও ব্যাংকগুলো প্রণোদনা বোনাস দিতে পারবে। তবে যেসব ব্যাংকের মূলধন আগের বছরের তুলনায় হ্রাস পায়নি, কেবল সেসব ব্যাংকই এ সুবিধা পাবে। 

এছাড়া যেসব ব্যাংকের ডেফারেল সুবিধার প্রয়োজন নেই, তারাও এই আওতার মধ্যে থাকবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস অনুমোদন করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্দীপনা বাড়ানো এবং ব্যাংকিং খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখা। একই সঙ্গে, গত বছরের ডিসেম্বরে জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, যেসব ব্যাংক নিট মুনাফা করতে পারবে না, তারা কর্মীদের প্রণোদনা বোনাস দিতে পারবে না। এছাড়া যেসব ব্যাংকের মূলধন ও প্রভিশন ঘাটতি রয়েছে, সেগুলোকেও বোনাস প্রদানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক