মার্কিন কর্মকর্তাদের ওপর ইজরায়েলের নজরদারি চালানোর অভিযোগ
- 2 months ago,
সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সঙ্গে আলোচনা ও নীতিনির্ধারণে জড়িত মার্কিন কর্মকর্তাদের ওপর নজরদারি চালাচ্ছে।
এক্ষেত্রে সম্ভাব্য লক্ষ্যবস্তুদের মধ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রতিরক্ষা নীতিবিষয়ক কর্মকর্তা কলবি, এবং ডিমিনো-এর নাম উল্লেখ করা হয়েছে।
এই উদ্বেগের প্রেক্ষাপটে পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্সি এজেন্সি (ডিআইএ) ইসরায়েল-সংক্রান্ত পাল্টা-গোয়েন্দা হুমকির মাত্রা “উচ্চ” থেকে “সংকটজনক” বা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে বলে একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে।
কর্মকর্তাদের মতে, মূল উদ্বেগ হলো মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহের প্রচেষ্টা।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক