যুক্তরাষ্ট্র সোমালিয়ার রেফারি ওমরকে ভিসা দেয়নি
- 13 hours ago,
সোমালিয়ার রেফারি ওমর আরতানকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এর ফলে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে তার দায়িত্ব পালনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ওমর আরতান ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (FIFA) স্বীকৃত রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা পুরুষও রেফারি নির্বাচিত হন।
২০২৬ সালের বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত ৫২ জন ম্যাচ কর্মকর্তার তালিকায় ওমর আরতানের নামও ছিল।
মূলত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক চালু করা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেশ কয়েকটি দেশের মধ্যে সোমালিয়া অন্যতম। আর তাই সোমালিয়ান এই নাগরিককে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, FIFA-কে বলা হয় সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক