1. Home
  2. বিশ্ব
  3. যে কারনে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধবিরতি বাড়াতে হলো
যে কারনে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধবিরতি বাড়াতে হলো

যে কারনে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধবিরতি বাড়াতে হলো

0
  • 8 hours ago,

পরবর্তী দফার আলোচনার আগে ট্রাম্পের টিম ইরানের কাছে চুক্তির শর্ত সম্বলিত একটি তালিকা পাঠালেও কয়েক দিন ধরে তেহরানের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানায় সিএনএন।

হোয়াইট হাউসের নিরাপত্তা বৈঠকের পরও ইরানের উত্তর না আসায় জেডি ভ্যান্সের পরিকল্পিত পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

ওয়াশিংটন এর পক্ষ থেকে জেডি ভ্যান্সের প্রস্থানের আগে অন্তত একটি প্রাথমিক উত্তর নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ফিল্ড মার্শাল আসিম মুনিরকে অনুরোধ করেছিল।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মজুদ নিয়ে ইরানের নেতৃত্বের অভ্যন্তরে বিভাজন এবং সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনার অভাব এই নীরবতার কারণ হতে পারে বলে অনুমান মার্কিন কর্মকর্তাদের। ইরান ইতিবাচক সংকেত দিলে যেকোনো সময় আলোচনার সম্ভাবনা থাকলেও কবে নাগাদ হবে, তার কোন নিশ্চয়তা নাই।

মিডল ইস্ট স্পেক্টেটর এর এক তথ্যমতে, ইরানের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করার আগে যুক্তরাষ্ট্র সম্ভবত আরব সাগরে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের পৌঁছানোর অপেক্ষা করছে।

পাবলিক ফ্লাইট ট্রাকিং তথ্য অনুযায়ী রণতরী স্ট্রাইক গ্রুপটি বর্তমানে তানজানিয়া বা কেনিয়া উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং ৩ থেকে ৫ দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে জানায় মিডল ইস্ট স্পেক্টেটর।

বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ডের পাশাপাশি এটি সেন্টকমের অধীন এলাকায় মোতায়েন করা তৃতীয় রণতরী গ্রুপ হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক